Oraimo Watch 6R 1.39'' Anti-Scratch IP68 Smart Watch
যারা দৈনন্দিন ব্যবহারের জন্য স্ক্র্যাচ-প্রুফ গ্লাস, ট্রেডিশনাল রাউন্ড লুক এবং ব্লুটুথ কলিং সুবিধাসম্পন্ন একটি আল্ট্রা-ডিউরেবল স্মার্টওয়াচ খুঁজছেন, তাদের জন্য Zerooshop নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির oraimo Watch 6R Smart Watch (OSW-41)।
এটিতে আছে ১.৩৯ ইঞ্চির চমৎকার হাই-রেজোলিউশন রাউন্ড ডিসপ্লে এবং অ্যান্টি-স্ক্র্যাচ গ্লাস প্রোটেকশন, যা আপনার আউটফিটকে করবে আরোও সুন্দর এবং আপনার লাইফস্টাইলকে রাখবে সবসময় স্মার্ট ও ট্র্যাকে।
অ্যান্টি-স্ক্র্যাচ গ্লাস প্রোটেকশন: এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে বিশেষ হাই-হার্ডনেস অ্যান্টি-স্ক্র্যাচ গ্লাস। ফলে প্রতিদিনের ব্যবহারে চাবির খোঁচা বা অসাবধানতাবশত কোন কিছুর হাল্কা খোচায় দাগ পড়ার সম্ভবনা কম।
ক্লিয়ার ব্লুটুথ কলিং (Single-Chip Bluetooth Calling): ওয়াচটিতে রয়েছে উন্নত ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন। ফোন পকেট বা ব্যাগ থেকে না খুলেই সরাসরি ঘড়ি থেকেই কল রিসিভ করা, কথা বলা কিংবা কুইক ডায়াল করা যায়।
১.৩৯" এইচডি রাউন্ড ডিসপ্লে: এর বড় এবং ক্রিস্টাল ক্লিয়ার রাউন্ড স্ক্রিনের ব্রাইটনেস অনেক বেশি, যার কারণে কড়া রোদের মধ্যেও ডিসপ্লের দেখতে সহজ হয়।
২৪/৭ হেলথ ও স্লিপ মনিটরিং: এতে রয়েছে ২৪ ঘণ্টা রিয়েল-টাইম হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন (SpO2) ট্র্যাকার এবং স্লিপ কোয়ালিটি মনিটরিং সিস্টেম। এটি আপনার প্রতিদিনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে সাহায্য করবে।
১০০+ স্পোর্টস মোড: যারা ফিটনেস সচেতন, তাদের জন্য এতে রানিং, সাইক্লিং, ফিটনেসসহ ১০০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া আছে। যা আপনার ওয়ার্কআউটের রিয়েল-টাইম ডেটা ট্র্যাক করতে পারে।
আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট (IP68 Waterproof): ঘড়িটি আইপি৬৮ সার্টিফাইড ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। ফলে হাত ধোয়া, হালকা বৃষ্টি, ধুলোবালি বা ওয়ার্কআউটের সময় ঘাম থেকে আপনার ডিভাইসটিকে নিরাপদ রাখতে সাহায্য করে।
স্পেসিফিকেশন (Specifications):
No review given yet!
Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products