যারা স্মার্টফোন, ট্যাবলেট, ড্রোন, সিসি ক্যামেরা, সহ ড্যাশ ক্যামেরা এর জন্য বেশি স্টোরেজ সম্পূর্ণ একটি সুপার-ফাস্ট ও মেমোরি কার্ড খুঁজছেন, তাদের জন্য আশাকরি ভালো একটি চয়েজ হবে SanDisk এর এই মেমরি কার্ডটি, আর Zerooshop পেয়ে যাবেন একদম অর্জিনাল SanDisk Ultra 128GB microSDXC UHS-I Card।
১২৮ জিবির বিশাল স্টোরেজ, সাথে থাকা অফিশিয়াল এসডি (SD) অ্যাডাপ্টার এবং স্যানডিস্কের আল্ট্রা-স্পিড পারফরম্যান্স জন্য অনেকের কাছেই SanDisk খুবি প্রিয় একটি ব্রান্ড, মোবাইল ফোনের পাশাপাশি ডিএসএলআর (DSLR) ক্যামেরা, ল্যাপটপ কিংবা পিসিতেও সরাসরি এবং খুব সহজে ব্যবহার করা যায়।
১০০ থেকে ১৪০ এমবিপিএস পর্যন্ত রকেট স্পিড: এই মেমোরি কার্ডটিতে পাবেন দুর্দান্ত রিড স্পিড (মডেল ভ্যারিয়েন্ট অনুযায়ী ১০০ থেকে ১৪০ MB/s পর্যন্ত)। এর ফলে ফুল এইচডি ভিডিও, বড় সাইজের ফাইল দ্রুত ট্রান্সফার করতে পারবেন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে।
নিখুঁত ফুল এইচডি (Full HD) ভিডিও রেকর্ডিং: এতে রয়েছে Class 10 এবং UHS-I (U1) স্পিড রেটিং। যার কারণে কোনো রকম ল্যাগ, বাফারিং বা ফ্রেম ড্রপ ছাড়াই একটানা ১০৮০পি (1080p) ফুল এইচডি ভিডিও রেকর্ড এবং প্লেব্যাক করা যায়। এটি বাসা, অফিস বা দোকানের ৪কে (4K Supported) ও ফুল এইচডি সিসি ক্যামেরার জন্য ও পারফেক্ট হবে।
স্মার্ট অ্যাপ পারফরম্যান্স (A1 Rated): কার্ডটি A1 স্পিড স্ট্যান্ডার্ড সার্টিফাইড, যা মোবাইল অ্যাপস সরাসরি মেমোরি কার্ড থেকে লোড এবং রান করার জন্য বিশেষভাবে অপ্টিমাইজড। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি ব্যবহার করলে ভারী অ্যাপস অনেক দ্রুত ওপেন হতে সাহায্য করে এবং স্মুথ পারফরম্যান্স ও সাহায্য করে।
মাল্টি-প্রুফ প্রোটেকশন: স্যানডিস্কের এই আল্ট্রা মেমোরি কার্ডটি যেকোনো প্রতিকূল পরিবেশেও আপনার গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এটি ওয়াটারপ্রুফ, shockproof, এক্স-রে প্রুফ এবং টেম্পারেচার প্রুফ।
ফ্রি এসডি অ্যাডাপ্টার (SD Adapter Included): বক্সের সাথেই পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির SD কার্ড অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের ভেতরে মাইক্রো কার্ডটি ঢুকিয়ে খুব সহজেই ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ বা কম্পিউটারের কার্ড রিডার স্লটে ব্যবহার করতে পারবেন।
স্পেসিফিকেশন (Specifications):
No review given yet!
Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products